ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ হারের প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল তারা।

রোববার ওল্ড ট্রাফোর্ডে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওয়ানডেতে আট উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে সিরিজও জিতল তারা।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া জিতলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরে ইংল্যান্ড। ফলে শেষ ম্যাচটি ফাইনাল লড়াইয়ের মর্যাদা পায়। কিন্তু ম্যাচটিতে অসিদের কাছে পাত্তাই পেল না স্বাগতিকরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে অসিদের বোলিং তোপে মাত্র ৩৩ ওভারে ১৩৮ রানে ইনিংস গুটিয়ে যায় ইংল্যান্ডের। জবাবে ২৪.২ ওভারে মাত্র দুটি উইকেটের বিনিময় জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। জো বার্নস রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। দলীয় ৩১ রানে বিদায় নেন অধিনায়ক স্টিভেন স্মিথ (১২)।

তবে উদ্বোধনী জুটির অ্যারোন ফিঞ্চের ৭০ রানের ইনিংসের সঙ্গে জর্জ বেইলির ৪১ রানের সুবাদে আট উইকেটে জয় পায় ক্যাঙ্গারু বাহিনী।

এর আগে ইংল্যান্ড ব্যাট করতে নামলে সফরকারীদের বোলিং তোপে পড়ে। ফলে ৮৫ রানেই হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত ১৩৮ রানের বেশি সংগ্রহ করতে পারেনি তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন বেন স্টোকস। আর ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন আদিল রশীদ।

অস্ট্রেলিয়ার বোলার শন মার্শ ৬ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট শিকার করেন। তিনটি উইকেট পান জন হেস্টিংস। বাকি উইকেট দুটি নেন স্টার্ক ও অ্যাগার।

জেডআই