বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের একক মালিক মিরোস্লাভ ক্লোসে। রোনালদোকে সরিয়ে এখন একক রাজত্ব কায়েম করেছেন এই জার্মান তারকা। বিশ্বকাপে এখন ১৬ গোলের মালিক এই স্ট্রাইকার।

ব্রাজিলীয় স্ট্রাইকার রোনালদোর রেকর্ড ভাঙতেই যেন ব্রাজিলে এসেছিলেন ক্লোসে। গ্রুপ পর্বে গোল করেই রোনালদোর ১৫ গোলের রেকর্ডে ভাগ বসান তিনি।

তখনও হয়তো রোনালদো নিশ্চিত ছিলেন। যৌথভাবে শীর্ষে থাকতে পারবেন তিনি। সেমিফাইনালে সেলেকাওদের মুখোমুখি হয়েছে জার্মানি। প্রত্যাশা ছিল জার্মানিকে স্বাগতিকরাই বিদায় করে দিবে। কিন্তু জার্মান রুপকথার জন্ম দিল মুলার-ক্লোসেরা। প্রথমার্ধে করেছে পাঁচ গোল। এতে এক গোল অবদান রেখেছেন। খেলার ২৩ মিনিটে এই গোলটি করে রোনালদোকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেন এই তারকা।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই