এক মাসেরও বেশি সময় ভারতে থাকা সাকিব আইপিএল নিয়ে বলেন, 'ভালোই গেছে। হায়দরাবাদের হয়ে সব ম্যাচ খেলতে পেরেছি। তবে ব্যাট হাতে সেট হওয়ার পরে আউট হওয়ায় খারাপ লেগেছে। আরো রান করতে পারলে ভালো লাগতো।' 

এ সময় সাকিব বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে ভারতের দেরাদুনে সিরিজ নিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিবের ভারতে খেলার অভিজ্ঞতা সবার থেকে বেশি।

এবারও ভারতের হাজার হাজার পথ পাড়ি দিয়েছেন আইপিএল খেলতে। খেলেছেন ভারতের ১০টি স্টেডিয়ামে। তবে দেরুদুনে কোন আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় এবং আইপিএল ভেন্যু তালিকায় দেরুদুনের নাম থাকায় সাকিবেরও কোন ধারণা নেই ওখানকার উইকেট নিয়ে। 

সাকিব সাংবাদিকদের বলেন, 'দেরাদুনে আগে কখনও খেলা হয়নি। সেখানকার উইকেট কেমন হবে ঠিক বলতে পারছি না।' তবে উইকেট ভালো হবে বলে আশা সাবিকের।

এছাড়া আফগানদের ফেবারিট মানছেন সাকিব। তিনি বলেন, 'আসলে টি২০ ফরম্যাটে কোন ফেবারিট দল থাকে না। যে কোন দল যে কাউকে হারিয়ে দিতে পারে। তারা আমাদের থেকে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আছে। আমি তাদেরকেই ফেবারিট ধরবো।' 

এমআর