ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবার মৃত্যুতে সমবেদনা জানাতে তাঁর বনশ্রীর বাসায় গিয়েছেন টাইমনিউজবিডি পরিবারের একটি প্রতিনিধি দল।

গতকাল শুক্রবার টাইমনিউজবিডি'র চেয়ারম্যানের পক্ষ থেকে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (গাজীপুর) সহকারী অধ্যাপক মো: কবির উদ্দিনের নেতৃত্বে দুপুর ১২টায় আশরাফুলের বাসায় পৌছেন তারা।

আবেগঘন পরিবেশে আশরাফুল ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে তারা মরহুম আবদুল মতিন'র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

জুমার নামাজ আদায়ের পর প্রতিনিধি দলের সদস্যরা মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করেন।

অন্যান্যদের মধ্যে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, এশিয়ান ইউনিভার্সিটির ট্রাস্ট ও সিন্ডিকেট বোর্ডের সদস্য এসএম ইয়াসিন আলী,সাবেক ক্রিকেটার ডা: জাহিদুল বারী (পিএইচডি),টাইম নিউজবিডি'র ক্রাইম রিপোর্টার শাহীন আলম।

উল্লেখ্য, ক্রিকেটার আশরাফুলের বাবা মোহাম্মদ আবদুল মতিন গত সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন । বাবাকে হারিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক খুবই শোকাচ্ছন্ন।

এসএ/এমবি