বড় ইনিংস খেলার আশা জাগিয়ে ফিরে গেলেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক। এর পর মাঠে নেমে ফিরে যান লিটন দাসও।

লাঞ্চ-বিরতি থেকে ফিরেই সাজঘরে ফিরে গেলেন তিনি। দলীয় ৬৪ ও ব্যক্তিগত ৩৩ রানে হেরাথের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এর পর ক্রিজে এসে লিটন দাস ২০ বলে ১২ রান করে ফিরেন। এতে করে বেশ বিপাকে পড়েছে বাংলাদেশ দল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার (১০ ফেব্রুয়ারি) টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় সেশনে ৪ উইকেটে ৮৮ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনো ২৫১ রান করতে হবে টাইগারদের। হাতে রয়েছে ৬ উইকেট।

মুশফিকুর রহিম ১৬ ও মাহমুদ উল্লাহ ৬ রানে ক্রিজে রয়েছেন।

এর আগে শ্রীলঙ্কার দেয়া ৩৩৯ রানের টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২ উইকেটে ৫৭ রান করে বাংলাদেশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) টেস্টের তৃতীয় দিন লাঞ্চবিরতিতে যাওয়ার আগে এ রান করে টাইগাররা।

মুমিনুল হক ৩১ ও মুশফিকুর রহিম ২ রানে অপরাজিত ছিলেন।

সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শনিবার প্রথম সেশনেই শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শেষ দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে শেষ দুই উইকেটে আরও ২৬ রান যোগ করে লঙ্কানরা। অর্থ্যাৎ দলীয় ২২৬ রানে সবকটি উইকেট হারায় সফরকারীরা। এতে করে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৩৯ রানের টার্গেট দাড়ায়।

৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে শুরু তেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩ ও ব্যক্তিগত ২ রানের মাথায় দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। এরপর সাজঘরে ফিরে যান আরেক ওপেনার ইমরুল কায়েস।