এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছে শ্রীলংকা। বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের দেয়া ২৬০ রানের জবাবে ইতোমধ্যে সেঞ্চুরি পার করেছে ম্যাথুসরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ক্রিজে আছেন লাহিরু থিরিমান্নে (৪৫) ও মাহেলা জয়াবর্ধনে (৩৩)।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লে পার করে লংকানরা। তবে ১১তম ওভারে সাঈদ আজমলের প্রথম বলেই স্টাম্পিংয়ের শিকার হন ওপেনার কুসল পেরেরা। এই ব্যাটসম্যান ৩৭ বলে ৪২ রান করে আউট হলে ভরসার পাত্র কুমার সাঙ্গাকারা মাঠে এসেই এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন। তৃতীয় বলটিও ছিল দুর্দান্ত। অফ স্টাম্পের বলটি মাহেলা পা দিয়ে ফিরালেও সেটি বেশ উঁচু হওয়ায় হ্যাটট্রিক বঞ্চিত হন আজমল।