ব্রিটেনের আদ্রিয়ান সেন্ট জন নামের এক ক্রিকেটারকে গুলি করে হত্যা করেছে ত্রিনিদাদের ডাকাতরা।
রোববার তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। আদ্রিয়ান সেন্ট জন নামের ওই ক্রিকেটার লন্ডনের ক্রিস গেইল অ্যাকাডেমির হয়ে খেলতেন। তার বয়স হয়েছিল ২২ বছর।
ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ক্রিস গেইল এক টুইটবার্তায় বলেন, এটা খারাপ খবর। তিনি ছিলেন অ্যাকাডেমির অধিনায়ক।
ব্রিটিশ পররাষ্ট্র অফিস জানায়, ত্রিদিনাদে গাড়ি চালানোর একপর্যায়ে দুই বন্ধুকে তোলার জন্য গাড়ি থামালে ডাকাত তাতে হানা দেয়।
ক্রিকেট-সংক্রান্ত কাজেই তিনি ত্রিনিদাদে গিয়েছিলেন বলে জানা যায়।
এমআইএস।





