প্রথম পর্ব শেষে ১১ ম্যাচে ২৩ উইকেট দখল করে সর্বাধিক উইকেট শিকারি ভারতের জম্মু-কাশ্মীরের ৩৪ বছর বয়সী অলরাউন্ডার পারভেজ রাসুল। লিগে ২ বার ৪ উইকেট করে পাওয়া পারভেজের সেরা বোলিং ৪/৩০।

তবে পারভেজ রাসুল একা নন। অনেক নামী ও প্রতিষ্ঠিত বোলারকে পিছনে ফেলে যৌথভাবে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে উঠে এসেছেন লিগ টেবিলের নিচের দিকের দল সিটি ক্লাবের মিডিয়াম পেসার রবিউল হক। তারও ১১ ম্যাচে উইকেট সংখ্যা ২৩টি। তিনবার চার উইকেট পাওয়া রবিউলের সেরা বোলিং ৪/৩৬।

উইকেট শিকারে দ্বিতীয় স্থানটি আরেক স্পিনার হাসান মুরাদের। শাইন পুকুরের বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের উইকেট সংখ্যা ২০। হাসান মুরাদের সেরা বোলিং ৪/২৭।

এরপর যৌথভাবে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারী হলেন আবাহনী পেসার সাইফউদ্দীন ও বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম। দু’জনই ১৮টি করে উইকেটের পতন ঘটিয়েছেন। ১৭ উইকেট দখল করেছেন দু’জন বিদেশি- মোহামেডানের ইংলিশ বাঁ-হাতি চায়নাম্যান বোলার জ্যাক লিনটট আর লিজেন্ডস অফ রুপগঞ্জের ভারতীয় চিরাগ জানি।

অনেক তরুণ ও সু-প্রতিষ্ঠিত বোলারকে পিছনে ফেলে ১৬ উইকেট শিকারী মাশরাফি বিন মর্তুজাও। তার সঙ্গে শাইন পুকুরের ফরহাদ রেজা, গাজী গ্রুপের এনামুল হক ও সিটি ক্লাবের আসিফ হাসান ও সমান ১৬ উইকেট করে পেয়েছেন।

আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে দলে ডাক পাওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ১৫ উইকেট দখল করে অবস্থান করছেন ঠিক তাদের পর পরই।

এবি