অ্যাশেজ লড়াইয়ের তৃতীয় টেস্টে ইংলিশ বোলারদের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। জয়ের জন্য দ্বিতীয় ইনিংস শেষে স্বাগতিকদের মাত্র ১২০ রানের লিড দিতে পারল তারা।
শুক্রবার টেস্টের তৃতীয় দিনে ১৬৮ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। হাতে ছিল মাত্র তিনটি উইকেট। এমন করুণ অবস্থার পরও পিটার নেভিল ও মিশেল স্টার্কের অসাধারণ ব্যাটিংয়ে মোট ২৬৫ রান সংগ্রহ করতে পারে সফরকারীরা।
আগের দিনের ৩৭ রান নিয়ে ব্যাট করতে নামা নেভিল ৫৯ রান করে আউট হন। আর ৭ রান নিয়ে খেলা শুরু করা স্টার্ক শেষ উইকেটে হিসেবে সাজঘরে ফেরার আগে ৫৮ রান করেন। এছাড়া ডেভিড ওয়ার্নারের ৭৭ রান দ্বিতীয় ইনিংসে অসিদের উল্লেখযোগ্য স্কোর।
ক্যাঙ্গারু বাহিনীদের এভাবে বিধ্বস্ত করতে বল হাতে বেশি ভয়াবহ ছিলেন স্টিভেন ফিন। ২১ ওভার বল করে ৭৯ রান দিয়ে ছয়টি উইকেট শিকার করেন।
প্রথম ইনিংসে মাত্র ১৩৬ রানে অল আউট হয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৮১ রান করেছিল ইংল্যান্ড। এবার ১২১ রান করতে পারলেই জয় নিশ্চিত হয় তাদের।
অ্যাশেজ লড়াইয়ে এবার প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৬৯ রান। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো অস্ট্রেলিয়া জিতেছিল ৪০৫ রানে।
জেডআই





