বিশ্বকাপ জয়ের এক সপ্তাহের কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিলেন জার্মানির অধিনায়ক ফিলিপ লাম।
ব্রাজিল বিশ্বকাপে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোরে হারায় লামের জার্মানি। বিশ্বকাপ জয়ে ফুটবল ক্যারিয়ারে যেন পূর্ণতা পেলেন এই তারকা। ফলে মাত্র ৩০ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি। জার্মানির হয়ে ১১৩ ম্যাচ খেলেই বুট জোড়া তুলে রাখছেন এই তারকা।
বিশ্বকাপে মিডফিল্ডার হিসেবে খেলা শুরু করেন লাম। কিন্তু নক আউট পর্বে ডিফেন্স সামলাতে চলে যান তিনি। ব্রাজিলকে ৭-১ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে রাইট ব্যাকে খেলেছিলেন তিনি।
২৪ বছর পর জার্মানিকে বিশ্বকাপ এনে দিয়েছে লামের দল। তারা যখন দেশের মাটিতে ফিরে গেলেন তখন পাঁচ লাখ ভক্তরা তাদেরকে স্বাগত জানান।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





