আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের জো রুট। অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যাম টেস্টে এক ইনিংসে ১৩০ রান করেন। এতে স্টিভেন স্মিথকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেন তিনি।

অ্যাশেজের আগে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার স্মিথ। অ্যাশেজের চতুর্থ টেস্ট শেষে সেই স্থান হারালেন তিনি। নেমে গেছেন তৃতীয় স্থানে।

অ্যাশেজের আগে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে ছিলেন রুট। নটিংহ্যাম টেস্ট পর্যন্ত নিজের শেষ ৭ ইনিংস ব্যাট করে ৪৪৩ রান করেন রুট। ফলে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে শীর্ষে উঠলেন তিনি। বর্তমানে রুটের রেটিং ৯১৭।

দ্বিতীয়স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ৮৯০ রেটিং তার সংগ্রহে রয়েছে।

জেডআই