শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দ্রুতই অল আউট হয়ে যায় বাংলাদেশ। কিন্তু প্রথম দিনে ব্যাট করতে নেমেই ৬০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে সংগ্রহ করে আরো ৫০ রানের বেশি। কিন্তু উইকেট নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। অবশেষে সেই আকাঙ্ক্ষিত উইকেটের দেখা পেল তারা।
মঙ্গল বার টেস্টের দ্বিতীয় দিনে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগের দিনের ৬০ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কা পৌঁছে যায় দলীয় ১১৮ রানে। এরপর সাকিব আল হাসানের বলে রবিউল ইসলামের হাতে ক্যাচ আউট হন ওপেনার দিমুথ করুনারত্নে। প্রথম দিনের ২৮ রান নিয়ে খেলা শুরু করা এই ব্যাটসম্যান করেছেন ৫৩ রান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এক উইকেটের বিনিময় ১২৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ক্রিজে আছেন কৌশল সিলভা (৫৮) ও কুমার সাঙ্গাকারা (৪)।
প্রথম দিনে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ।