মাত্র ২৫ বছর বয়সেই মৃত্যুর কাছে হার মানলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ। ​ঘরোয়া ক্রিকেটের খেলায় প্রতিপক্ষের বোলারের বাউন্সারে মারাত্মক আহত হয়ে দু'দিন ‘কোমা'য় থাকার পর তিনি মারা যান।

বৃহস্পতিবার সিডনির একটি হাসপাতালে চিকিৎ​সকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। মাত্র ২৫ বছরের জীবনে তিনি অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট ও ২৫ ওয়ানডে খেলে ছিলেন।

এআর