ব্রাজিল-মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও গোল পায় নি কোনো দলই। ব্রাজিলের লক্ষ্যভেদকরী তিনটি শট থাকলেও মেক্সিকোর গোলরক্ষক ওচোয়ার দৃঢ়তায় গোল পায় নি ব্রাজিল।
বিশ্বকাপের ‘এ’গ্রুপের আজকের খেলায় প্রথম থেকেই গোল দেবার চেষ্টায় ব্যস্ত থাকে দু'দলই।
নেইমাররা একাধিকবার গোলের সুযোগ তৈরি করেন। খেলার শুরুতেই নেইমারকে ফাউল করে গ্যালারির উত্তেজনা যেন বাড়িয়ে দিয়েছেন মেক্সিকো। এরপর তিনবার রেফারির বাঁশি। ব্রাজিলের ডি-বক্সের ভেতরে দ্রুত একটি আক্রমণও করে মেক্সিকো। তবে তা ব্যর্থ চেষ্টা।
পাল্টা আক্রমণে অস্কারের পাস থেকে ফ্রেড ঠিকভাবে পায়ে লাগাতে পারলে প্রথম গোল উৎসব করতে পাতো ব্রাজিল। ব্রাজিলের সাথে সাথে মেক্সিকোও কম যায় নি। তবে তাদের একাধিক জোরালো শট গোলবারের এপাশ ওপাশ দিয়ে বেড়িয়ে গেছে।
বিশ্বকাপের ২০তম আসরে শক্তি এবং পরিসংখ্যানের বিচারে ব্রাজিলের সম্ভাবনা বেশি। বুধবার দিবাগত রাত ১টায় ব্রাজিলের ফোর্তালেজা শহরের কেস্তেলাও স্টেডিয়ামে দু'দেশের মধ্যে লড়াই শুরু হয়।
মেক্সিকো শিবিরের নেইমার আলভেজ ভালো খেললেও খুঁজে পাওয়া যাচ্ছে না গত ম্যাচে ব্রাজিলের হয়ে ভালো খেলা অস্কারকে। অন্যদিকে সন্তোষজনক খেলা খেলতে পারে নি মেক্সিকোর ভরসা সান্তোষ।
আজকের খেলায় যে দল জয় পাবে দ্বিতীয় রাউন্ডে পা রাখা মোটামুটি নিশ্চিত সে দলের। সর্বশেষ দেখায় কনফেডারেশ কাপে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
তবে শেষ দশবারের লড়াইয়ে এগিয়ে নেই কোনো দলই। দু’দলেরই জয় ৪টি করে, বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।
ব্রাজিল একাদশ
জুলিও সিজার (গোলরক্ষক), সিলভা, লুইজ, আলভেস, মার্সেলো, গুস্তাভো, পলিনহো, রামিরেজ, নেইমার, অস্কার ও ফ্রেড।
মেক্সিকোর একাদশ
ওচোয়া (গোলরক্ষক), রড্রিগেজ, মার্কুয়েজ, মরেনো, অ্যাগুইলার, লাউন, ভাজকুয়েজ, হেরেইরা, গুয়ার্দাদো, দস সান্তোস ও পেরাল্টা।
ঢাকা,১৮ জুন(টাইমনিউজবিডি.কম)জেইউ





