আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে টাইগার একাদশে দুটি পরিবর্তন। নাসির হোসেনের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ মিঠুন। স্পিনার আরাফাত সানির জায়গায় এ ম্যাচে খেলবেন আবু হায়দার রনি।
আইরিশদের বিপক্ষে চার পেসার নিয়ে মাঠে নামছে মাশরাফিবাহিনী।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পৌনে এক ঘণ্টা পর শুরু হচ্ছে ম্যাচটি। সেজন্য ১২ ওভার করে খেলবে দুই দল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, আবু হায়াদার রনি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।
এমআইএস।





