কেএফসি স্বাধীনতা কাপের আসর শুরু হওয়ার আগে হয়তো ফেভারিটের তালিকায় চট্টগ্রাম আবাহনীকে কেউ রাখেনি।
চট্টগ্রাম আবাহনী সেমিফাইনাল খেলবে তার পক্ষে বাজি ধরার লোকও কম ছিল। কিন্তু সেই চট্টগ্রাম আবাহনীই কিনা স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলল।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা ঘরে তুলেছে।
ফাইনালে ২-০ গোলের ব্যবধানে আবাহনীকে হারিয়ে ইতিহাস গড়েছে বন্দরনগরীর দলটি।
এসএম





