বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুশফিকুর রহিমের বরিশাল বুলস। ফলে, সন্ধ্যা পৌনে ৬ টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে মাঠে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে রংপুর।

রংপুর রাইডার্স একাদশ : নাঈম ইসলাম (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুক্তার আলী, আরাফাত সানি,শহীদ আফ্রিদি, রিচার্ড গ্লিসেন, মোহাম্মদ শাহজাদ, সোহাগ গাজী ও লিয়াম ডসন।

বরিশাল বুলস একাদশ : মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান, আল-আমিন হোসেন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, দিলশান মুনাবেরা, রায়াদ এমরিত, ডেভিড মালন, থিসারা পেরেরা, মনির হোসেন।

এমই