কাঁধের চোট পুরোপুরি না সারায় ইংল্যান্ডের মূল স্ট্রাইক বোলার জেমস অ্যান্ডারসনের বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে না আসা তাই অনেকটাই নিশ্চিত।
এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলেও দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে- ডান কাঁধের ব্লেডের স্ট্রেস ফ্র্যাকচার থেকে পুরোপুরি সেরে উঠতে অ্যান্ডারসনের আরও বিশ্রাম প্রয়োজন।
বাংলাদেশ সফরে না এলেও এরপরেই ৫ টেস্টের ভারত সফরে মাঠে নামতে পারেন ইংল্যান্ডের এই সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি।
এদিকে অ্যান্ডারসন বাংলাদেশে না এলে টেস্ট স্কোয়াডে তার জায়গায় থাকবেন জেইক বল। ২৫ বছর বয়সী পেসার ওয়ানডে স্কোয়াডে আছেন। অ্যান্ডারসনের চোটের কথা মাথায় রেখে আগে থেকেই তাকে বিকল্প হিসেবে প্রস্তুত থাকতে বলা হয়েছিল।
এসএ





