মালদ্বীপে গোলবন্যা অব্যাহত রেখেছেন বাংলাদেশের তারকা ফুটবলার সাবিনা খাতুন। শুক্রবার তার হ্যাটট্রিকের সুবাদে এ.আর.ডি.সি ক্লাবকে ৬-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পুলিশ ক্লাব।
মালদ্বীপ উইমেন্স ফুটসাল ফিয়েস্তা ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দলকে ১৩ গোলে পরাজিত করেছিল সাবিনারা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৪ গোল, দ্বিতীয় ম্যাচে ১৬ গোল, তৃতীয় ম্যাচে ১০ গোল করেছিলেন সাবিনা। কোয়ার্টার ফাইনালে আরো ৩টি গোল করে মোট ৩৩ গোল পূর্ণ করেন তিনি।
১৮ এপ্রিল সেমিফাইনালে মাঠে নামবে সাবিনার দল।
জেডআই





