তৃতীয় সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরেছে ভারত। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
মঙ্গলবার বিকালে সিলেট স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহিম মোর্শেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
খেলার ৬৫ মিনিটে সমতায় ফেরে ভারত। ফলে ১-১ গোলের সমতায় এগিয়ে চলছে দুই দলের লড়াই।
বাংলাদেশ এই ম্যাচে লাল জার্সিতে খেলতে নেমেছে। অন্যদিকে ভারতীয়রা খেলছে নীল জার্সিতে।
জেডআই





