আবারো পিছিয়ে গেলো বাংলাদেশ। মার্চের শুরুতে পাঁচ ধাপ নামার পর এপ্রিলে এসে আরো পাঁচ ধাপ নেমে গেছে। মাত্র একমাসের ব্যবধানেই ১০ ধাপ অবনতি ঘটলো বাংলাদেশের। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৬৭।
দক্ষিণ এশীয় অঞ্চলে সবার শীর্ষে রয়েছে মালদ্বীপ (১৪১)। তাদের পরেই ভারত (১৪৭)। ভুটান ৪৬ ধাপ এগিয়ে বাংলাদেশকে টপকে ১৬৩ তম স্থানে জায়গা করে নিয়েছে। পাকিস্তান (১৭২), নেপাল (১৮১) এবং শ্রীলংকার অবস্থান হলো ১৮৬ নম্বরে।
যথারীতি একনম্বরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয়স্থানে আছে আর্জেন্টিনা। উন্নতি হয়েছে বেলজিয়াম ও ব্রাজিলের। এক ধাপ এগিয়ে চার থেকে তিনে এসেছে বেলজিয়াম। আর ছয়নম্বর থেকে পাঁচে ব্রাজিল। এক ধাপ এগিয়েছে স্পেনও। ১১ থেকে তারা এখন ১০-এ।
এআর





