এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ভারত। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যে টস নামক ভাগ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এই পরীক্ষায় অবশ্য উত্তীর্ণ হয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে।
আজ অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে আজও খেলছেন না নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা।
শেষ খবর পাওয়া পর্যন্ত৪ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫ রান ।
অন্যদিকে আজিঙ্কা রাহানের জায়গায় ভারতীয় দলে ফিরেছেন শেখর ধাওয়ান।
ভারত ইতিমধ্যে প্রথম দুটি ম্যাচ জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে। অন্যদিকে আগের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার আজকের ম্যাচটি শ্রীলঙ্কার জন্য ডু-অর-ডাই ম্যাচে পরিণত হয়েছে।
এআই