তাসিকন আহমেদের বলের আঘাতে গুরুতর আহত হয়েছেন সোহরাওয়ার্দি শুভ। শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাউন্সার সামলাতে যেয়ে কানের নিচে আঘাত পান তিনি।

ভিক্টোরিয়ার হয়ে খেলা শুভ ইনিংসের ২৫তম ওভারে ব্যাট করছিলেন। বোলিংয়ে ছিলেন তাসকিন আহমেদ। ওভারের তৃতীয় বলটি আঘাত করে হেলমেটের ঠিক নিচে, ঘাড়ের ডানপাশে।। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন। তবে জ্ঞান হারাননি।

দ্রুত মাঠ থেকে স্ট্রেচারে করে বাইরে আনা হয় তাকে। এরপর বিসিবির কর্মরত ডাক্তাররা তাকে পরীক্ষা নিরীক্ষার করেন। পরীক্ষা শেষে দ্রুতই ঢাকা অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে শুভকে।

আঘাত কতটা গুরুতর,তা এখনওপর্যন্ত জানা যায়নি। তবে হাসপাতালে নেয়ার সময় তিনিকথা বলেছেন।

এআই