২০২২ বিশ্বকাপকে নিয়ে সমালোচনার ঝড় কম হয়নি। আরব দেশের গরমের কথা বিবেচনা করে সেখানে গ্রীষ্ম মৌসুমে বিশ্বকাপের মত বড় আয়োজনের ব্যাপারে কিভাবে ফিফার কর্তাব্যক্তিরা রাজী হলেন সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। খোদ ফিফা সভাপতি সেপ ব্লাটারও শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন ২০২২ সালের বিশ্বকাপের স্বাগতিক হিসেবে কাতারকে বেছে নেবার সিদ্ধান্ত ভুল ছিল।
সুইস আরটিএস স্টেশনকে দেয়া এক সাক্ষাৎকারে ব্লাটার এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘অবশ্যই মধ্য প্রাচ্যের একটি শহরকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা আমাদের ঠিক হয়নি। জীবনে সবাই কোন না কোন সময় ভুল করে। কাতারের টেকনিক্যাল রিপোর্টে প্রচণ্ড গরমের বিষয়টি উল্লেখ থাকলেও ফিফার কার্যনির্বাহী কমিটির সভায় একটি বড় অংশ কাতারকেই বেছে নেয়।’
সাধারণত বিশ্বকাপের খেলাগুলো যে সময় অনুষ্ঠিত হয়ে থাকে ঐ সময় অর্থাৎ জুন-জুলাইয়ে মধ্যপ্রাচ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এই পরিস্থিতিতে একটি বিষয় নিয়ে জোর আলোচনা চলছে শীতকালে কাতারের ম্যাচগুলো পরিবর্তন করা যায় কিনা। ব্লাটার অবশ্য প্রথম থেকেই এ ব্যাপারে নিজের জোরালো মত দিয়ে আসছিলেন। বিশ্বকাপের বেশিরভাগ দল ইউরোপের হওয়ায় তাদের জন্য আবহাওয়া একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর তাই বছরের শেষে বিশ্বকাপ আয়োজনের ব্যপারে মত দিয়েছেন ফিফা সভাপতি। আর এজন্য সকলকে বাস্তবতা মেনে নেবার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ডিসেম্বরে কাতারকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে বেছে নেবার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। তারপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি।
ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
কাতারকে বেছে নেয়া ভুল ছিল: ব্লাটার
২০২২ বিশ্বকাপকে নিয়ে সমালোচনার ঝড় কম হয়নি। আরব দেশের গরমের কথা বিবেচনা করে সেখানে গ্রীষ্ম মৌসুমে বিশ্বকাপের মত বড় আয়োজনের ব্যাপারে কিভাবে ফিফার কর্তাব্যক্তিরা রা





