টেস্ট খেলার অধিকার রক্ষায় জয় হলেও খেলার মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২৪৮ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে তারা। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩২ রানের জবাবে ছয় উইকেটে ৭৩০ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে না পারা বাংলাদেশ খেলা একদিন হাতে থাকতেই ২৫০ রানে অল আউট হয়ে যায়।
বৃহস্পতিবার ঢাকা টেস্টের চতুর্থ দিনে ৩৫ রানের সঙ্গে নয় উইকেট নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু লাঞ্চের আগে মাত্র ১১৫ রান সংগ্রহ করতেই হারায় পাঁচ উইকেট। পরে হারের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা।
আগের দিনের নয় রান নিয়ে খেলা শুরু করা শামসুর রহমান আউট হন খেলা শুরুর দ্বিতীয় বলেই। ১১ রান নিয়ে খেলা শুরু করা মার্শাল আইয়ুবের সঙ্গে যোগ দেন মুমিনুল হক। কিন্তু ১৮ রান করেই আউট হয়ে যান আইয়ুব।
মুমিনুল হকের সঙ্গে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন সাকিব আল হাসান। কিন্তু ধুম-ধারাক্কা ব্যাটি করা এই ব্যাটসম্যান মাত্র ৩২ বলে ২৫ রান করেই পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। বাংলাদেশের ভরসার পাত্র হয়ে দাঁড়ান মুমিনুল ও দলনেতা মুশফিক। কিন্তু ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি করে সেই পেরেরার বলেই এলবিডব্লিউ আউট হন মুমিনুল। মুশফিক মাঠ ছাড়েন মাত্র ১৪ রান করে।
এরপর নাসির হোসাইনের ২৯ রান ও ২৩ রান ছিল সময় খেলার সময় দীর্ঘায়িত করার ব্যর্থ চেষ্টা। আর সবার শেষে ব্যাট হাতে ক্রিজে আসা আল আমিন হোসাইন টি-টোয়েন্টি স্টাইলে খেলে ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার বোলার দিলরুয়ান পেরেরা সর্বোচ্চ পাঁচটি উইকেট পান। আর সুরাঙ্গা লাকমালের তিন উইকেটের সঙ্গে একটি করে উইকেট নেন শামিন্দা ইরাঙ্গা ও  রঙ্গনা হেরাথ।
দ্বিতীয় টেস্ট ম্যাচটি চট্টগ্রামে আগামী ৪-৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাকা,৩০জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই