মর্যাদাকর চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ইংলিশদের জয়ের লক্ষ্য ৩০৬।

বাংলাদেশের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিম ১৪২ বলে ১২ টি চার ও ৩টি বিশাল ছয়ে ১২৮ রান করেন। তামিম ছাড়াও টাইগারদের হয়ে মুশফিকুর রহিম ৭৯, সৌম্য সরকার ২৮, সাব্বির রহমান ২৪ রান সংগ্রহ করেছেন।

ইংল্যান্ডের পক্ষে লিয়াম প্লাঙ্কেট ৪ টি , স্টোকস ও বল ১ টি করে উইকেট লাভ করেন।

ইংল্যান্ডের বিখ্যাত ওভাল ক্রিকেট গ্রাউন্ড মাঠে ম্যাচটি খেলা হচ্ছে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ইংল্যান্ড দল: এলেক্স হেলস, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জশ বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, জ্যকসন বল।

এমই