২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কার ক্রিকেট দলের টিম বাসের ওপর হামলা চালিয়েছিল জঙ্গি বাহিনী। লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামের বাইরের সেই ঘটনায় যুক্ত ১০ জঙ্গির মধ্যে ৪ জন নিহত হয়েছে।
রবিবার পাক সূত্রে জানানো হয়েছে যে পুলিশের সঙ্গে গুলির লড়াইতেই নিহত হয়েছে ওই চার জঙ্গি। সূত্র মারফত জানা গিয়েছে পুলিশ কয়েকজন জঙ্গিকে ঘিরে ফেলেছিল। সেই সময় পুলিশের ব্যূহ থেকে তাদের বের করে আনতে হঠাৎ কয়েকজন উটকো বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।
তারপরেই শুরু হয়ে যায় দুপক্ষের লড়াই। যার জেরে নিহত হয় চার জঙ্গি। যদিও এই ঘটনার কথা যে পুলিশ অফিসাররা জানিয়েছেন তাঁরা নিজেদের পরিচয় গোপন রাখতে বলেছেন বদলার ভয়ে। বাকী জঙ্গিদের গ্রেপতার করার চেষ্টায় আছেন বলে জানায় পুলিশ প্রসাশন।
জেড





