বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরিুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রান সংগ্রহ করেছে তারা। ক্রিজে আছেন অ্যারোন ফিঞ্চ (১) ও স্টিভ স্মিথ (০)।

ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে উমেশ যাদবের প্রথম বলে বিরাট কোহলির তালুবন্দী হন ডেভিড ওয়ার্নার। ৭ বলে মাত্র ১২ রান করেই বিদায় নিলেন তিনি।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে শুরুতে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্রাড হ্যাডিন, মিশেল জনসন, মিশেল স্টার্ক ও জস হ্যাজেলউড।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরটা কোহলি, আজিঙ্কায় রাহানে, সুরেশ রায়না, ধোনি (অধিনায়ক), জাদেজা, অশ্বিন, মোহাম্মদ সামি, মুহিত শর্মা ও উমেশ যাদব।

জেডআই