সম্প্রতি লঙ্কান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী কুমার সাঙ্গাকারাকে লঙ্কান ক্রিকেটের সদস্য মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক কমিটি নিয়োগ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বড় ধরনের চমকে চমকে দিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা।

নির্বাচক প্যানেলের প্রধান করা হয়েছে লঙ্কানদের প্রাক্তন অধিনায়ক অরবিন্দ ডি সিলভাকে। পাঁচ সদস্যের নির্বাচক পানেলে আছেন গত আগস্টে প্রাক্তনের খাতায় নাম লেখানো আরেক গ্রেট কুমার সাঙ্গাকারাও।

নির্বাচক প্যানেলের অন্য তিন সদস্য হলেন প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রোমেশ কালউইথারানা এবং স্পিনার রঞ্জিথ মাদুরাসিংহে ও লালিথ কালুপেরুমা।

ক্রীড়ামন্ত্রী নতুন এই নির্বাচক কমিটি নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সম্প্রতি নিউজিল্যান্ড ও ভারত সফরে এবং এশিয়া কাপে দলের ব্যর্থতার কারণেই এই পরিবর্তন।

উল্লেখ্য যে, সোমবার শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এশিয়া কাপে চোটে ভোগা লাসিথ মালিঙ্গা। এর পরই দলের নির্বাচক প্যানেলও পরিবর্তন আসে।

এমআইএস।