মৌসুম শেষে ক্লাব থেকে চলে যাওয়ার কথা রয়েছে বার্সেলোনা গোলরক্ষখ ভিক্টর ভালদেসের। থাকছেন না সেন্টার ব্যাক কার্লোস পুওয়েলও। ফলে দলে দুই জন নতুন খেলোয়াড় জরুরী হয়ে পড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের জন্য। কিন্তু অপ্রাপ্ত বয়স্ক ফুটবলারদেরকে দলে নেয়ার নিয়ম ভঙ্গের অভিযোগে আগামী ১৪ মাস খেলোয়াড় কেনাবেচার নিষেধাজ্ঞায় পড়েছে কাতালান ক্লাবটি। এটা তাদের প্রতি অবিচার বলে মন্তব্য করেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউ।
তদন্তে দেখা গেছে, ২০০৯ সাল থেকে ২০১৩ সালের মধ্যে নিয়ম ভঙ্গ করে ১০ জন তরুণ খেলোয়াড়কে দলে নিয়েছে বার্সা। ক্লাবটির হয়ে তারা বিভিন্ন প্রতিযোগিতায়া্ও অংশগ্রহণ করেছে। ফলে খেলোয়াড় কেনাবেচার ক্ষেত্রে বার্সেলোনার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্বফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা-ফিফা। এরপর বার্সা পক্ষ থেকে জানানো হয়েছে ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। এ বিষয় বার্তেমিউ বলেছেন, “আমরা লড়াই করতে যাচ্ছি। আমরা মনে করি এটা আমাদের প্রতি একটি অবিচার ।”
আপিল করে বার্সেলোনা কতটা সফল হবে তা এখনো বলা যাচ্ছে না। তবে বার্সা প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী যে আগামী মৌসুমে নিজেদের দল নিয়ে যে পরিকল্পনা করা হয়েছিল তাতে কেনো পরিবর্তন হবে না। তার ভাষায়, “এই মুহুর্তে আমাদের পরিকল্পনা পরিবর্তনের কোনো ধ্যান-ধারণা নাই।”
নিষেধাজ্ঞার আগে বরুসিয়া মোংচেংলাডবাচের গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনকে দলে নেয়ার জন্য যোগাযোগ করেছিল বার্সা। কথা হয়েছিল মিডফিল্ডার অ্যালেন হ্যালিলোভিচের সঙ্গে্ও। এ বিষয় বার্তেমিউ বলেছেন, “আমাদের সামনে একটি মৌসুম আছে এবং ঠিক সময়ই আমারদের নতুন চুক্তির বিষয় জানিয়ে দেয়া হবে। নূন্যতম আমাদের একজন গোলরক্ষক ও সেন্টার ব্যাক দরকার।”
ফিফার নিয়মানুযায়ী, শুধু ১৮ বছরের ওপরের খেলোয়ড়রা আন্তর্জাতিকভাবে দল বদল করতে পারবেন। তবে ১৮ বছরের নিচের হলে সেক্ষেত্রে তার পিতা-মাতা ফুটবল ছাড়া অন্য কোনো কারণে ওই দেশে যেতে হবে। থাকতে হবে ক্লাব থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। আরো শর্ত হলো, ইউরোপিয়ার ইউনিয়ন অথবা ইউরোপিয়ান অর্থনৈতিক অঞ্চলের বাহিরের কোনো দেশ হতে হবে। সেই সঙ্গে খেলোয়াড়ের বয়স হতে হবে ১৬-১৮ বছরের মধ্যে।
বার্সা বিরুদ্ধে অভিযোগ, শর্ত ভঙ্গ করে ১৮ বছরের নিচের খেলেয়াড়দেরকে দলে নিয়েছে তারা। কিন্তু নিজেদের সাফাই গেয়ে বার্তেমিউ বলেছেন, “স্প্যানিশ কোনো নিয়ম না ভেঙ্গে তরুণ খেলোয়াড়দের লা মাসিয়া একাডেমিতে নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও ক্লাবটি তরুণ খেলোয়াড়দের দলে নেয়ার নিয়মে পরিবর্তন আনবে না ।”
তিনি আরো বলেছেন, “মাসিয়া পদ্ধতির কোনো পরিবর্তন আনবে না। এটাই আমরা আমাদের সদস্য ও সমর্থকদেরকে জানাতে চাই।”