ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অধিনায়ক জোসেফ ইয়োবো। আর নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাইজেরিয়ার কোচ স্টিভেন কেশি।

সোমবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে শেষ ১১ মিনিটে ২ গোল খেয়ে ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকেই ছিটকে পড়ে নাইজেরিয়া।

৫২ বছর বয়সী কেশি নাইজেরিয়া দলের দায়িত্ব নেন ২০১১ সালে। দু'বছর পরই দলকে আফ্রিকার চ্যাম্পিয়ন করেন তিনি।

গত বছর আফ্রিকান নেশন্স কাপের পরই নাইজেরিয়ার দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন কেশি। পর্যাপ্ত সাহায্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন তিনি। তখন অবশ্য দেশটির ক্রীড়ামন্ত্রীর অনুরোধে থেকে যান নাইজেরিয়ার ১৯৯৪ বিশ্বকাপ দলের অধিনায়ক কেশি।

বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১০টি ম্যাচ (২০০২,২০১০ ও ২০১৪ বিশ্বকাপ) খেলা ৩৩ বছর বয়সী ডিফেন্ডার ইয়োবো জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল খেলবেন।

সোমবার ফ্রান্সের দ্বিতীয় গোলটি ছিল নাইজেরিয়ার হয়ে সবচেয়ে বেশি (১০০) ম্যাচ খেলা ফেনেরবাচের এই ডিফেন্ডারের আত্মঘাতী।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ