বিশ্বরেকর্ড গড়লেন ওয়াটলিং-উইলিয়ামসনের জুটি। নিউজিল্যান্ডের এই দুই ব্যাটসম্যান টেস্টে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়লেন।

তারা এই রেকর্ডটি গড়েছেন শ্রীলঙ্কার সঙ্গে। ওয়েলিংটন নিজেদের দ্বিতীয় টেস্টে তারা ২ জন ৩৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। উইলিয়ামসন ২৪২ ও ওয়াটলিং ১৪২ রানে অপেরাজিত ছিলেন।

এর আগে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটিতেও ছিলেন ওয়াটলিং। ২০১৪ সালে ব্রেন্ডন ম্যাককলামের সঙ্গে ভারতের বিপক্ষে ৩৫২ রানের সেই জুটি গড়েছিলেন তিনি।

তাদের আগে এই সর্বোচ্চ রানের জুটিটি ছিল শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও প্রসন্ন জয়াবর্ধনের। তারা করেছিল ৩৫১ রানের জুটি।

উল্লেখ্য, স্বাগতিক নিউজিল্যান্ড সফরকারী শ্রীলঙ্কাকে ৩৪৫ রানের টার্গেট দিয়েছে। আর কিউইরা ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে