বিপিএলের সপ্তম ম্যাচে মাঠের লড়াইয়ে নেমেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী দলপতি স্যামি।
সন্ধ্যা সোয়া সাতটায় ম্যাচটি শুরু হয়। ঢাকার হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদি মারুফ এবং লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা।
এক ম্যাচ খেলে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা আর নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে নাটকীয়ভাবে তিন রানে হারের হতাশায় ডোবা রাজশাহীর অবস্থান পঞ্চম।
এমই





