২০১৫ সালের আক্রমণ ভাগের সেরা ফুটবলারদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। কিন্তু তালিকায় প্রথম দিকের ধারে-কাছেও নেই রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
সিআইইএস ফুটবল অবজারভেটরি তৈরি করা তালিকায় ২০১৫ সালের এ পর্যন্ত আক্রমণভাগের সেরা খেলোয়াড় মেসি। বিপরীতে তালিকায় ২৯ নম্বরে রয়েছেন ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদো।
সিআইইএস প্রতি বছর প্রত্যেক পজিশনের (গোলরক্ষক বাদে) সেরা খেলোয়াড়ের র্যাঙ্কিং তৈরি করতে একজন খেলোয়াড়ের ছয়টি ভিন্ন বিষয়কে বিবেচনা করে।
এ বছরের শুরু থেকে বাজে সময় পার করছে রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতায় গত পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। সর্বশেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার সঙ্গে ২-১ গোলে হেরে যাওয়ায় লা লিগায় শীর্ষে থাকা বার্সা থেকে নিশ্চিত চার পয়েন্ট নিচে নেমে গেছে।
ফলে তাদের সেরা তারকা রোনালদোর পারফরমান্সেও ভাটা পড়েছে। বিপরীতে মেসি তার সেরাটা ধরে রেখে লিগের সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকায় প্রতিদ্বন্দ্বী রোনালকো ছাড়িয়ে গেছেন।
সিআইইএস-এর সেরাদের তালিকায় আক্রমণভাগে মেসির পরের স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের তারকা আর্জেন রোবেন এবং তৃতীয় স্থানে রয়েছেন জার্মান দল উল্ফসবার্গের অ্যাটাকার বাস দোস্ত।
চতুর্থস্থানে লুইস সুয়ারেজ ও পঞ্চম স্থানে আছে ডিয়াগো কোস্তা। টটেনহ্যামের হ্যারি কেন রয়েছেন তাদের পরের স্থানে।
রিয়াল মাদ্রিদের রোনালদো ২৯ স্থানে আছেন। তার সতীর্থ গ্যারেথ বেল ও করিম বেনজেমা যথাক্রমে ৩৫ ও ৩৭তম স্থানে আছেন।
জেডআই





