হায়দরাবাদ টেস্টে ৪৫৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসের সূচনাও ভালো হলো না টাইগারদের। শুরুতেই তামিম ইকবালের উইকেটটি হারিয়ে ফেলেছে সফরকারীরা।

এদিকে, ২য় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন পুজারা। আগের ইনিংসে ডাবল সেঞ্চুরি করা বিরাট কোহলি করেছেন ৩৮ রান।

হায়দ্রাবাদ টেস্টে ভয়ঙ্কর হয়ে উঠার আগেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরালেন টাইগার অলরাউন্ডর সাকিব আল হাসান।

১ম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা কোহলি এদিনও ওয়ানডে মেজাজে ব্যাট চালাচ্ছিলেন। খুব দ্রতই ৪০ বলে ৩৮ রান তুলে নেন তিনি। তার ইনিংসে ছিলো দুটি চার ও একটি ছক্কা।

ইনিংসের ১৭তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দি করেন সাকিব। এর আগে বাংলাদেশের বিপক্ষে ২৯৯ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। আর শুরুতেই জোড়া আঘাত আনেন তাসকিন আহমেদ।

রবিবার ৩৮৮ রানে বাংলাদেশ ইনিংস শেষ হওয়ার পর ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতে ওপেনার মুরালি বিজয়কে ফেরান তাসকিন। আর একটু পরেই রাহুলকে শিকার বানান এই তরুণ পেসার।

এমএনজে