রিয়াল মাদ্রিদে অপ্রয়োজনীয় হয়ে উঠেছিল আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে তার কদর বুঝে দলে নিয়েছে ইংলিশ লিগে বাজে অবস্থায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের বিশ্বাসের প্রতিদানও দিচ্ছেন ডি মারিয়া। তার রোববার কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে লিড নিয়েছে দলটি।
লা লিগায় ডি মারিয়াকে ছাড়া ভাল সময় কাটছে না রিয়াল মাদ্রিদের। মৌসুমে তিন ম্যাচের দুটিতে হেরে পয়েন্ট টেবিলে ১২তম স্থানে আছে। কিন্তু ডি মারিয়া ঠিকই আলো ছড়াচ্ছেন।
তার দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জার্মানির বিপক্ষে হারের প্রতিশোধ নিয়েছে আর্জেন্টিনা।
এবার ইংলিশ লিগে গোল করছেন। রোববারের ম্যাচে খেলার ২৪ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন তিনি। এরপর ৩৬ মিনিটে দলকে ডাবল লিড এনে দেন আন্দ্রে হেরেরা। ৪৪ মিনিটে রুনি ৩-০ গোল পূর্ণ করেন। এভাবেই বিরতিতে যায় ভ্যান গলের শিষ্যরা।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





