নতুন বিপিএলে নতুনের কেতন ওড়াতে পুরোপুরি ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিগুলো। পরিবর্তিত সময়ের এই বিপিএলও জঞ্জালমুক্তভাবে। আগের দশ আসরে বিপিএলে যেমন বিতর্ক ছিল এবারের বিপিএলেও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতিমধ্যে রাহাত ফতেহ আলী খানের পারিশ্রমিক ও টিকিট বিক্রি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী ম্যাচে নামার আগে ক্রিকেটারের ৫০ শতাংশ দিতে বাধ্যবাধকতা রয়েছে। বাকি টাকা ২৫ শতাংশ টুর্নামেন্টের মাঝে আর খেলা শেষে বাকি অর্থ দেওয়া নিয়ম। এর আগেও বিপিএলে এই নিয়ম অনুসরণ করেনি অনেক দল। এবার কোন দলও টুর্নামেন্টের আগে কোন অঙ্কের পারিশ্রমিকই দেয়নি ক্রিকেটারদের।
এই ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বারবার বলার পরও এর কোনও সমাধান করতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানান, এক কথায় উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব না।
ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে গণমাধ্যমকে ফারুক বলেন, 'প্রতিটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রথম দিন থেকে যোগাযোগ করা, তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে। এটা আমরা করছি। আসলে আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট চিন্তা করেন এটা (টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের অর্ধেক পারিশ্রমিক) না কেন, এটার উত্তর এক কথায় আমি দিতে পারব না। আপনাকে গত ৪ মাসের পরিস্থিতি দেখতে হবে। তার মানে এই না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। ওটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি সভাপতি হিসেব তাদের সঙ্গে কথা বলছি।'
ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধা অসুবিধা নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছি। যাতে তারা অনুভব না করে...বোর্ড শুধু দেখবে। তারা কিন্তু আমাদের পার্টনার।
এইচআর





