হায়দরাবাদ টেস্টে পরাজয় এড়াতে আজ সোমবার পঞ্চম দিনে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে বাংলাদেশকে। হাতে ছিল আর ৭ উইকেট।
এই সমীকরণের সামনে দাঁড়িয়ে ব্যাট করতে নেমে শুরুতেই সাকিব আল হাসান সাজঘরে ফেরায় ভালোই বিপদে পড়ে বাংলাদেশ।
রবিন্দ্র জাদেজার বলে চেতেশ্বর পুজারার হাতে সহজ ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২২ রানে আউট হন সাকিব। পরে মুশফিক- মাহামুদুল্লাহর জুটিতে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ২৩ রানের মাথায় মুফিকের একটি উচ্চবিলাশী শটে সেই স্বপ্ন ভেঙে যায়। অশ্বীনের বলে জাদেজার সহজ ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরে যান বাংলাদেশের অধিনায়ক।
এরপর সাব্বির রহমানও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ২২ রান সংগ্রহ করেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান। এই মুহূর্তে ৬২ রান নিয়ে ক্রিজে রয়েছেন মাহামুদুল্লাহ রিয়াদ ও ৮ রানে মেহেদী হাসান মিরাজ।
এর আগে গতকাল রোববার টেস্টের চতুর্থ দিনে ভারত ৪ উইকেটে ১৫৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণার পর বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৪৫৯ রান। জবাবে ৩ উইকেট হারিয়ে ১০৩ রানে দিন শেষ করে বাংলাদেশ।
এমই





