বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি। ছবিটির চিত্রায়ন হবে সিডনিতে।

ভারতে রক স্টার হিসেবে চিহ্নিত ব্রেট লি বর্তমানে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী টনি অ্যাবটের সঙ্গে মুম্বাই রয়েছেন এবং স্থানীয় একটি ক্রিকেট ক্লাব পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে এ সিনেমা নির্মাণের ঘোষণা দেয়া হয়।

নিউজ ডট কম এইউ পরিবেশিত খবরে বলা হয়, সম্প্রতি প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়া-ইন্ডিয়া ফিল্ম তহবিলের মাধ্যমে আগামী অক্টোবরে এ সিনেমার কাজ শুরু হবে।

ভারতের বিখ্যাত তারকাদের সঙ্গে লি কাজ করবেন বলে রিপোর্টে বলা হয়।

সত্যিকারার্থেই ভারতে বেশ জনপ্রিয় অস্ট্রেলিয়ার সাবেক এ তারকা ক্রিকেট নির্ভর ‘ভিক্টোরি’নামক বলিউড ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এবং ‘বলিউড কুইন’খ্যাত আশা ভোসলের দ্বৈত কন্ঠে একটি গানও গাইবেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই