ক্রীড়াভিত্তিক জাতীয় অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু হয়েছে। নতুন ওয়েব পোর্টালটির নাম ‘দ্য ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোর ডকটম’।

শুক্রবার কেক কেটে নতুন এই অলনাইন পোর্টালের উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ডেইলি স্পোর্টসের সম্পাদক ক্রীড়া সাংবাদিক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রেসিডেন্ট মনজুর কাদের এবং প্রবীণ ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জজামান। এ সময় বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা এবং সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

নিউজ পোর্টালটির প্রধান পৃষ্ঠপোষক ক্রীড়া সংগঠক লোকমান হোসেন ভুইয়াঁ। কেক কাটার আগে পোর্টালটির বিশেষ প্রতিনিধি মুরসালিন আহমেদ, বদরুল আলম চৌধুরী খোকন এবং সহকারি সম্পাদক ইমাম হোসেন সোহেল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

উপস্থিত অতিথিরা নতুন এই উদ্যোগের প্রশংসা করেছেন। একইসঙ্গে ক্রীড়াভিত্তিক অতীত গণমাধ্যমগুলোর টিকে না থাকার কারণ সম্পর্কেও সতর্ক করে দিয়েছেন। অতীতের ভুলত্রুটি মাথায় রেখে নতুন এই ক্রীড়া গণমাধ্যম এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

কেএইচ