দুই দিনে টেস্ট ম্যাচের ফলাফল হবার রেকর্ড এটিই প্রথম নয়। ভারত-ইংল্যান্ডের আহমেদাবাদ টেস্টের আগে আরও ২১টি টেস্ট ম্যাচের ফলাফল এসেছিল মাত্র দুই দিনে। এই টেস্টের আগে সবশেষ ২০১৮ সালের জুনে ভারত-আফগানিস্তান ম্যাচের ফল এসেছিল দুই দিনে।
ভারত-ইংল্যান্ডের চার ম্যাচের সিরিজে আহমেদাবাদ টেস্ট ছিল তৃতীয় ম্যাচ। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচটাই রেকর্ড বইয়ে জায়গা করে নিলো দুইদিনে ফল আসায়।
আহমেদাবাদে স্পিনারদের বিষে নীল হয়েছে দুই দলই। তবে শেষ হাসিটা হেসেছে ভারত। সফরকারীদের ১০ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ২-১ ব্যবধানে।
এমআর





