বিগত বিশ্বকাপগুলোর অনেক রেকর্ডই ভেঙে যেতে পারে ব্রাজিল বিশ্বকাপে। অন্য কোনো রেকর্ড ভাঙতে না পারলেও ইতোমধ্যে খরচের রেকর্ডটি ছাড়িয়ে গেছে এই বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ১৪ বিলিয়ন ডলার খরচ করছে আয়োজক দেশ ব্রাজিল। এছাড়া বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা খরচ করবে আরো ২ বিলিয়ন। সব মিলিয়ে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপের স্বীকৃতি পাচ্ছে ২০১৪ সালের এই আসরটি।
বিশ্বকাপের প্রাইজমানির জন্য খরচ করা হবে ৫৭৬ মিলিয়ন ডলার। বাকি অর্থ খরচ হচ্ছে স্টেডিয়াম নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তাসহ অন্যান্য খাতে।
এবার ব্রাজিলের ১২টি স্টেডিয়ামে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামগুলোর মধ্যে ৫টি সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা হয়েছে। অন্যান্য স্টেডিয়ামগুলো সংস্কার করা হয়েছে। এই স্টেডিয়ামগুলোর পিছনেই খরচ হচ্ছে ৩.৬ বিলিয়ন ডলার।
এদিকে মূল বিশ্বকাপ আয়োজনে খরচ হবে ১ বিলিয়ন ডলারের কিছু বেশি। আর নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে ৯০০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। অন্যান্য প্রজেক্টে ব্যয় ধরা হয়েছে আরো ৩ মিলিয়ন।
ব্যয়বহুল ৬টি বিশ্বকাপ:
আয়োজক খরচ (ডলার)
ব্রাজিল (২০১৪) ১৪ বিলিয়ন
জার্মানি (২০০৬) ৬ বিলিয়ন
কোরিয়া/জাপান (২০০২) ৫ বিলিয়ন
দক্ষিণ আফ্রিকা (২০১০) ৪ বিলিয়ন
ফ্রান্স (১৯৯৮) ৩৪০ মিলিয়ন
যুক্তরাষ্ট্র (১৯৯৪) ৩০ মিলিয়ন
[b]ঢাকা, ৫জুন (টাইমনিউজবিডি) //জেডআই[/b]
খেলা
সবচেয়ে ব্যয়বহুল ব্রাজিল বিশ্বকাপ
বিগত বিশ্বকাপগুলোর অনেক রেকর্ডই ভেঙে যেতে পারে ব্রাজিল বিশ্বকাপে। অন্য কোনো রেকর্ড ভাঙতে না পারলেও ইতোমধ্যে খরচের রেকর্ডটি ছাড়িয়ে গেছে এই বিশ্বকাপ।





