এক ম্যাচ হাতে থাকতেই লা লিগার শিরোপা নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রোববার স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে পরাজিত করে ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

গত ১‌০ মৌসুমে শুধু বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ শিরোপা জিততে পেরেছে। এর মধ্যে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে কাতালানরা। বাকি চারটিতে তিন বার রিয়াল মাদ্রিদ ও একবার অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ্ঠত্বের মুকুট পরার সুযোগ পেয়েছে।

দেখে নেয়া যাক লা লিগায় সর্বশেষ ১০ মৌসুমে চ্যাম্পিয়ন ক্লাবের তালিকা:

২০১৪/১৫ : বার্সেলোনা

২০১৩/১৪ : অ্যাটলেটিকো মাদ্রিদ

২০১২/১৩ : বার্সেলোনা

২০১১/১২ : রিয়াল মাদ্রিদ

২০১০/১১ : বার্সেলোনা

২০০৯/১০ : বার্সেলোনা

২০০৮/০৯ : বার্সেলোনা

২০০৭/০৮ : রিয়াল মাদ্রিদ

২০০৬/০৭ : রিয়াল মাদ্রিদ

২০০৫/০৬ : বার্সেলোনা

জেডআই