‘এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশীপ ২০১৬ কোয়ালিফায়ার্স’-কে সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় আসছেন গোল রক্ষক কোচ জার্মানীর ক্রিস্টিয়ান সোয়েসক্লার।

আগামী ২৭ থেকে ৩১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের খেলাগুলো।

উক্ত প্রতিযোগিতায় অংশ নিবে উজবেকিস্তান, সিরিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে জার্মান কোচ ঢাকায় অবতরণ করবেন বলে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেডআই