টেনিস বিশ্ব র‌্যাঙ্কিয়ে প্রথম বার প্রথম পাঁচে জায়গা করে নিলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। সম্প্রতি ডাব্লিউটিএ প্রকাশিত মহিলাদের ডাবলস র‌্যাঙ্কিয়ে সানিয়া মির্জা ও সহ-খেলোয়াড় জিম্বাবোয়ের কারা ব্ল্যাক ৫ নম্বরে উঠে এলেন।

উইম্বলডনে তাঁরা দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেও প্রয়োজনীয় ১৩০ পয়েন্ট তাঁদের ঝুলিতে চলে আসে। আর তার দৌলতেই প্রথম পাঁচে ঢুকে পড়ল এই জুটি।

সানিয়া জানিয়েছেন, 'এটা একটা কঠিন সফর ছিল। আমার কব্জিতে যখন তৃতীয় অস্ত্রোপচার হল, ভেবেছিলাম কেরিয়ারই বোধহয় শেষ হয়ে গেল। সেখান থেকে ফিরে এসে বিশ্বে প্রথম পাঁচে জায়গা করে নেওয়াটা সত্যিই খুব আনন্দদায়ক।'

তাঁর বাবা ইমরান মির্জা (যিনি আবার তাঁর প্রশিক্ষকও বটে) জানিয়েছেন, 'ওর উপর আমার বরাবর আস্থা ছিল যে, ও এক দিন প্রথম পাঁচে জায়গা করে নেবে। সমস্ত বাধা টপকে ও নিজের কথা রেখেছে।'সূত্র : এই সময়।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ