অবশেষে জাতীয় ক্রিকেট লিগে শিরোপা খরা ঘুঁচলো ঢাকা বিভাগের। দীর্ঘ সাত বছর পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচের শেষ দিনে পাঁচ উইকেটে জয় তুলে নিয়ে শিরোপা জয়ের আনন্দ উৎসব করেছে তারা।
দ্বিতীয় ইনিংসে ঢাকার লক্ষ্য ছিল ২২৪ রান। দিন শেষ হওয়ার আগেই মাত্র ৫ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মোহাম্মদ শরীফরা। এই নিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতল ঢাকা। সেই সঙ্গে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার দিক থেকে রাজশাহী বিভাগের রেকর্ডে ভাগ বসালো তারা।
এর আগে ২০০৬-০৭ মৌসুমে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ঢাকা বিভাগ। সেবারও খুলনা বিভাগকে হারিয়েছিল তারা।
চতুর্থ দিনে এক উইকেটে ৯৬ রানে খেলতে নেমেছিল ঢাকা। জয়ের জন্য তখনও তাদের দরকার ছিল ১২৮ রান। ৪৫ রানে অপরাজিত থাকা ওপেনার রনি তালুকদার ১১২ বলে ফিফটি পান সাতটি চারে। দলকে সহজ জয়ের পথে রেখে সাজঘরে ফেরেন তিনি। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন, ১৭৮ বলে ১১ চার ও দুই ছয়ে সাজানো তার ৯০ রানের ইনিংস।
আব্দুর রাজ্জাক প্রথম ইনিংসে ছয় উইকেট পেলেও শেষ ইনিংসে ঘূর্ণি জাদু দেখাতে পারলেন না। খুলনা অধিনায়ক এই ইনিংসের একমাত্র উইকেট পেয়েছেন তাইবুর পারভেজকে (৩৯) বোল্ড করে।
দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ৩৪ রানে অপরাজিত ছিলেন আব্দুল মজিদ। ৭ রানে অপর প্রান্তে খেলছিলেন নুরুল হাসান। প্রথম ইনিংসে ১০১ রানের দারুণ পারফরমেন্স করে দলের শিরোপা নিশ্চিত করা নুরুলের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা বিভাগ: প্রথম ইনিংস- ২৪৩/১০, দ্বিতীয় ইনিংস- ২৩২/১০
ঢাকা বিভাগ: প্রথম ইনিংস- ২৫২/১০, দ্বিতীয় ইনিংস- ২২৪/৫
ফল: ঢাকা বিভাগ জয়ী পাঁচ উইকেটে
খেলা
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ
অবশেষে জাতীয় ক্রিকেট লিগে শিরোপা খরা ঘুঁচলো ঢাকা বিভাগের। দীর্ঘ সাত বছর পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচের শেষ





