সব সময়ই যে আবহাওয়ার পূর্বাভাস সত্যি হয় তা তো নয়। তবে আজ ফলে গেল। সত্যি সত্যিই বৃষ্টির কবলে পড়ল টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা-ভারত ফাইনাল। এক ঘণ্টা ধরে ঝিরঝিরি বৃষ্টি হওয়ার পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃষ্টি পুরো থেমে গেছে।
মাঠ থেকে কাভার সরিয়ে ফেলা হচ্ছে। মাঠকর্মীরাও প্রাণপণ চেষ্টা করছেন মাঠ শুকিয়ে ফেলতে। তবে সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে সাতটার আগে টস হওয়ার সম্ভাবনা নেই।
এখন পর্যন্ত আইসিসি বা ম্যাচ রেফারির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এমনিতে টি-টোয়েন্টিতে দুই ইনিংসে ৫ ওভার করে খেলা হলেও ম্যাচ পরিত্যাক্ত হয় না। তা ছাড়া আগামীকাল রিজার্ভ ডেও রাখা হয়েছে ম্যাচটির। খেলা শেষ পর্যন্ত মাঠেই গড়াবে, মাঠের খেলাতেই শিরোপা নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে।  ২০০২ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এই ভারত-শ্রীলঙ্কাই যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বৃষ্টির কবলে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায়।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]