বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচের সন্ধান পেয়েছে বাফুফে। অবশ্য দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে যাচ্ছে না ফেডারেশন।
জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গবন্ধু কাপ অবধি স্লোভেনিয়ান কোচ আরমিন সিলিয়াকের সঙ্গে চুক্তির প্রস্তুতি নিচ্ছে বাফুফে।
এরই মধ্যে আলোচনার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন আরমিন। এ ব্যাপারে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘বঙ্গবন্ধু কাপ অবধি দায়িত্ব দিতে পারি তাকে। পরিস্থিতি বুঝে পরে লম্বা সময়ের জন্য চুক্তিতে যেতে পারি আমরা।’
৪১ বছর বয়সী আরমিন স্লোভেনিয়ার জাতীয় দলের হয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন। কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন স্লোভেনিয়ার প্রথম সারির দল অলিম্পিয়ার।
এসএইচ





