বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সমিতির সাবেক সভাপতি আব্দুল হামিদের নামে ‘আব্দুল হামিদ স্পোর্টস সেন্টার’ এর শুভ উদ্বোধন হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দ্বিতীয় তলায় সমিতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বুধবার সকালে এই স্পোর্টস সেন্টারের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি রানা হাসানের সভপতিত্বে এবং সাধারণ সম্পাদক সনৎ বাবলার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেমকন গ্রুপের পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ, সমিতিরি সাবেক সভাপতি আব্দুল তৌহিদ এবং মরহুম আব্দুল হামিদের একমাত্র পুত্র আব্দুল কাইয়ুম রনো বক্তব্য রাখেন।
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাবেক সভাপতি ও ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হামিদের নামে স্পোর্টস সেন্টারের পৃষ্ঠপোষকতা করেছে জেমকন গ্রুপ।
জেডআই





