ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রেনডান ম্যাককালাম। একই সঙ্গে প্রথম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের ঘরে পৌঁছালেন ডান হাতি এই ব্যাটসম্যান।
এর আগে ১৯৯১ সালে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে মার্টিন ক্রো ২৯৯ রান করেন। ট্রিপল সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকা অবস্থায় রানাতুঙ্গার বলে হাসান তিলারাকত্নে হাতে ক্যাচ দেন মার্টিন ক্রো।
ওয়েলিংটনে ভারতের বিপক্ষে চতুর্থ দিন শেষে ২৮১ রানে অপরাজিত ছিলেন ম্যাককালাম। মঙ্গলবার পঞ্চম দিনের প্রথম ঘন্টায় ট্রিপল সেঞ্চুরি তুলে নেন তিনি।
ট্রিপল সেঞ্চুরি হাকাতে নিউজিল্যান্ডের এই অধিনায়ক ৫৫৭ বল খেলেন। এজন্য ৩২টি বাউন্ডারির সঙ্গে ৪টি ওভার বাউন্ডারির মার মারেন।
ম্যাজিকাল ফিগারে পৌঁছার পর দুই রান যোগ হতেই সাজঘরে ফেরেন ম্যাককালাম। জহির খানের বলে উইকেটের পেছনে ধোনীর তালুবন্দিন হন তিনি।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
খেলা
ট্রিপল সেঞ্চুরি করলেন ম্যাককালাম
ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রেনডান ম্যাককালাম। একই সঙ্গে প্রথম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের ঘরে পৌঁছালেন ডান হাতি এই ব্যাটসম্যান





